উৎসব প্রোমোতে রিয়েলমির ৬৩ লাখ ফোন বিক্রি

১৮ নভেম্বর, ২০২০ ২২:৩৩  
ভারতে ফেস্টিভ ডে প্রোমোতে ৮৩ লাখের অধিক পণ্য বিক্রি করেছে রিয়েলমি। আর এই বিশাল পণ্যের অধিকাংশই হলো স্মার্টফোন। গত বছরের তুলনায় ২০ শতাংশ বেড়ে এবারের উৎসব আয়োজনে ৬৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি। খবর জিএসএম এরিনা। সব ধরণের ক্রেতাদের চাহিদা মেটাতে এবছর রিয়েলমি বেশ কয়েকটি স্মার্টফোন উন্মোচন করেছে। এছাড়া পরিধানযোগ্য ডিভাইস ও স্মার্টফোন উন্মোচনের পাশাপাশি বিভিন্ন ধরণের পণ্য উন্মোচন করা হয়েছে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে স্মার্ট প্লাগ, নিরাপত্তা ক্যামেরা, ইলেকট্রিক টুথব্রাশ এবং নয়েজ ক্যানসেলেশনসহ একজোড়া ওয়্যারলেস ইয়ারফোন। অতি সম্প্রতি রিয়েলমি ওয়াচ এস উন্মোচন করেছে যা বর্তমানে শুধুমাত্র পাকিস্থানে পাওয়া যাচ্ছে। শিগগিরই অন্যান্য দেশেও স্মার্টওয়াচটি পাওয়া যাবে। ডিবিটেক/বিএমটি